মঙ্গল শোভাযাত্রা কখন শুরু, জানালেন ঢাবি উপাচার্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ আয়োজন করেছে মঙ্গল শোভাযাত্রার। আগামীকাল রবিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯টায় ঢাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।

শনিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাবি উপাচার্য বলেন, নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা। আমরা রবিবার বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, রোববার সকাল সোয়া ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। যাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন ও কমিটির সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন, শৃঙ্খলা উপ–কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, সদস্য সচিব ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহাসহ বিভিন্ন কমিটি ও উপ–কমিটির দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More