শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বিনোদন

ভোট দিতে পারলেন না শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোট দিতে পারলেন না শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খান

 

সারাদেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না ঢালিউড সুপারস্টার শাকিব খান।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রাজধানীর গুলশানের বাসিন্দা শাকিব খান। ঢাকা–১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান। ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি।

তবে এবার পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব অবস্থান করায় ভোট দিতে পারছেন না ঢালিউড সুপারস্টার ।

পবিত্র ওমরাহ হজ পালন করতে গত ২ জানুয়ারি ঢাকা ছাড়েন তিনি। সেদিন দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি।

ওমরাহ থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ঢালিউড সুপারস্টার। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

 

এসএ/দীপ্ত নিউজ