শিরোনাম
খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা
দীপ্ত নিউজ
জাতীয়

দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান
আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব এলেও তা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটা রেজুলেশন পাস করেছে যে আপনাদের সাব–রেজিস্ট্রি ডিপার্টমেন্টটা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি, আইনি কাঠামোর মধ্যে যেহেতু এই মন্ত্রণালয়ে আছে, এই মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

তিনি বলেন, কর আদায় বা বাংলাদেশের প্রতি বছরের যে বাজেট, সেই বাজেটে অন্যতম ভূমিকা পালন করে। বলা হয় দ্বিতীয় বৃহৎ একক সেক্টর। সেই তুলনায় আমরা লক্ষ্য করি রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে অবহেলিত। এই জায়গার উত্তরণ প্রয়োজন।

তিনি আরও বলেন, ৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব–রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে সারাদেশে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন প্রকার দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের রাজস্ব ও করাদি আদায় নিবন্ধন অধিদপ্তরের কাজ।

আইনমন্ত্রী বলেন, উত্তরণ সাধন করার জন্য যা যা করণীয়, আমার জায়গা থেকে কোনো রকম লিমিটেশন থাকবে বলে আমি বিশ্বাস করি না। আপনাদের যা দাবি দিয়েছেন, যৌক্তিক দাবিগুলো আমরা যৌক্তিক জায়গায় নেওয়ার জন্য যা যা করণীয়, সেটা আমরা করব।

তিনি বলেন, রেজিস্ট্রি অফিস নিয়ে জনমানুষের অভিজ্ঞতা যে ভালো নয়। ঠিক একইভাবে এই ডিপার্টমেন্ট সম্পর্কেও মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা আছে। এটার থেকে বের হয়ে আসতে হলে আপনাদেরকে ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের সীমাবদ্ধতা, দৈন্যতা, অযোগ্যতা, আপনাদের এই যে পাবলিক পারসেপশনের জায়গাটা কীভাবে গণমুখী করা যায়, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা যদি দায়িত্ব না নেন, জনগণ যদি ভোগান্তির শিকার হয়, তাহলে আমি বলব—সেটা হবে আপনাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়।