
ভালোবাসা দিবসে স্পর্শিয়ার নতুন জীবনের শুরু

ভালোবাসা দিবসেই নতুন জীবনে পা রাখলনে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানী সমুদ্রসৈকতে চলছে তাদের বিয়ের আয়োজন, যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা আছেন।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা
স্পর্শিয়া বলেন, পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। আমাদের এক কমন বন্ধু এতে ঘটকালি করেছে। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে।
অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন।
সুপ্তি / দীপ্ত সংবাদ








