শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়ে গেছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল–২০২৬ জাতীয় সংসদে উত্থাপন আবেদনের প্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিসিবির সাম্প্রতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। হাসনাত বলেন, ‘বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম–খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, “এই মানবাধিকার কমিশনকে যদি আবারও কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং তাদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তবে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা যদি এই বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না।’