শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিলো বিসিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইর নির্দেশ মেনে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More