বিকালে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ শেষে মাঠে ফিরে জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল।

বিশ্বকাপ শেষে মাঠে ফিরে জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি ১–১ গোলে ড্র হওয়ায় হতাশ হতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার সেই ম্যাচের ধাক্কা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর পালা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে না আজকের ম্যাচটি। তবে সনি লিভ অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশি সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া স্পোর্টজফাই অ্যাপেও ম্যাচটি দেখতে পারবেন।

প্রথম ম্যাচের ফলের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর প্রত্যাশার চাপটা কিছুটা বেড়েছে। তবে সমালোচনা কিংবা ফলাফল নিয়ে না ভেবে দলের নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আনচেলত্তি। শুধু খেলোয়াড় নয়, কৌশলেও আসতে পারে বদল। প্রথম ম্যাচে ৪–২–৩–১ ছকে খেললেও অনুশীলনে ৪–৩–৩ ফরমেশনে দলকে প্রস্তুত করেছেন তিনি।

গোলরক্ষক পজিশন নিয়েও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অনুশীলনে প্রথম দিকে মূল দলের সঙ্গে ছিলেন ওতাভিও। পরে হুগো সুজা ও মরিসকোকেও একই দলের সঙ্গে অনুশীলন করানো হয়েছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলবারে কে থাকবেন, সেটি নিয়ে কৌতূহল থাকছেই।

এদিকে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর প্রভাব পড়েছে ফিফা র‍্যাংকিংয়েও। শীর্ষ পাঁচ থেকে এক ধাপ পিছিয়ে এখন ছয়ে নেমে গেছে ব্রাজিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More