শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’!

আলোচনায় থাকতে পছন্দ করেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২৫ জুন) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে জামিন মঞ্জুর করেন আদালত।

একই দিনের আরেক খবর, পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন।

এতো কিছুই মাঝেই আলোচিত সাপ রাসেলস ভাইপার নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই নায়িকা। দেশের আলোচিত টপিক বর্তমানে সাপ রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। এরমধ্যেই রাসেলস ভাইপারকে ‘বিদায়’ দিয়ে, নিজেকে স্বাগত জানালেন নায়িকা।

দুপুরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। এসময় তিনি লিখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি’!

তার স্ট্যাটাসে হাজার হাজার মানুষ ‘হা হা‘ রিয়েক্ট দিয়েছেন। অফিশিয়াল পেজের মন্তব্য ঘর বন্ধ থাকলেও নিজের আইডিতে মন্তব্য করেছেন অনেকেই।