বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’

পরে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ৬টি গাড়ি উদ্বোধন করেন করেন মন্ত্রী।

এ সময় ‘নিজে ট্রাকে উঠে গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে’ তিনি বলেন, ‘অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। আজ থেকে ত্রিশচল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।’

এর আগে, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More