বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৩–২৪ অর্থ বছরের জন্য ৯৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে পৌরসভায় মেয়রের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন আয় ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৫৮ কোটি ৫০ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৩ কোটি টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৪০ লাখ টাকা, সমাপনী স্থিতি জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪৮৩ টাকা।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আবদুল কাদের মির্জা। এসময় তিনি বলেন, ‘পৌরসভার নাগরিকদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন এবং অন্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন– বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হালিম উল্যাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, প্যানেল মেয়র নুর হোসেন ফরহাদ, কাউন্সিলর হারুন অর রশীদ শাহেদ, নুর নবী সবুজ, এবিএম ছিদ্দিক, মো. রাসেল, জসিম উদ্দিন, আবুল হোসেন আরজু, সাইফুর রহমান, রওশন আরা মিলি, মাকসুদাহ আক্তার, হাছিনা আক্তারসহ পৌরসভার অন্য কর্মকর্তারা।

 

এ.এস.এম.নাসিম/ আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More