দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

বরগুনায় বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১০ টার দিকে আ.লীগ জেলা কার্যালয় চত্বরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

এ উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে হাতি দিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আ.লীগের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সভিপতি রেজাউল করিম অ্যাটমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মোতালেব মৃধা, যুবলীগের সাবেক সভাপতি রাইসুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ অলিউল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা কেএম রশিদ, যুবলীগের সহসভাপতি আরিফ হোসেনসহ প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ