শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির

দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ–লাখ মানুষ। বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংকট মোকাবেলায় জরুরী সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, অন্যান্যদের মতো দেশের সংকটকালীন সময়ে বন্যায় আটকে পড়া মানুষদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দল।

এক বিবৃতিতে বিসিবির নতুন সভাপতি ফারুক বলেন, ‘ অন্যান্যদের ন্যায় আমরাও বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে চিন্তিত। এই কঠিন সময়ে দেশের মানুষের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও পুননির্মানের জন্য আমরা যেকোন সহায়তা করতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং মুর্হূতে দেশকে সমর্থন করার জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমন্বয় অব্যাহত থাকবে। এই অবস্থায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।’

আল/ দীপ্ত সংবাদ