দীপ্ত নিউজ
বাংলাদেশ

বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুর সদরে বজ্রপাতের আগুন থেকে একটি তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে বাজারের ব্যবসায়ী আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে গাছের একটি জ্বলন্ত অংশ গোডাউনের চালের ওপর পড়ে এবং গোডাউনের ভেতরে থাকা তুলায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস জানান, রাতে ঝড়বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত হয়। একটি খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এসময় আগুন তুলার গোডাউনের চালের ওপর পড়লে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে এসে জানতে পারি বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে।”

 

এসএ