বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার একদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার একদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন।

রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে সপরিবারে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওয়ানা হন।

বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বের হতে দেখা গেছে। গাড়ি বহরে সাবেক রাষ্ট্রপতির গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮টি গাড়ি দেখা গেছে।

সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিন ৫ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন ৩ বছর তিন মাস।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More