শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বিনোদন

ফের বিয়ে করলেন সানি লিওন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের বিয়ে করলেন সানি লিওন!

দাম্পত্য জীবনের দীর্ঘ ১৩ বছর পর আবারও বিয়ে করলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী সানি লিওন। কিন্তু আসলেই কি ফের বিয়ে করেছেন তিনি। মূলত জনসম্মুখে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেছেন। নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পাত্র কিন্তু নতুন কেউ নন। সেই ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই এ আয়োজন করেছেন এই অভিনেত্রী।

নিজেদের সম্পর্ক আরও গভীর ও মজবুত করার জন্য সম্পর্কটি উদযাপন করে বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সানি–ড্যানিয়েলে। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্র সৈকতে তাদের এই আসর বসেছিল। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সোমবার (৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের দুটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ঈশ্বর, পরিবার ও বন্ধুদের সামনে।’

‘এবার আমরা বিয়ে করেছি যেখানে ছিলাম মাত্র ৫ জন। তুমি আজও আমার জীবনের ভালোবাসা এবং আজীবন আমারই থাকবে তুমি। আমি তোমাকে ভালোবাসি ড্যানিয়েল।’

সানি লিওনের ছবিতে দেখা গেছে সাদা ও গোলাপি থিমে তাদের অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল। একদম ছিমছাম ও পারিবারিক আয়োজন ছিল। আর বিশেষ দিনটি স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশোর সঙ্গে কাটিয়েছেন। সবার পরনে ছিল সাদা পোশাক। তবে ডিপনেক ওয়েডিং গাউনে দৃষ্টি কেড়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সানি লিওন। তাদের চাওয়া ছিল, পুনরায় বিয়ের আয়োজন করবেন। আর সেই আয়োজনে যেন তাদের সন্তানরা অংশ নিতে পারে। এ জন্য এতদিন অপেক্ষা করছিলেন তারা। এবার সেই স্বপ্ন পূরণ করলেন এ দম্পতি।