শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনিক্স সামিটে এআইচালিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম প্রদর্শন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফিনিক্স সামিটে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা ও ইন্টেলিজেন্ট অপারেশনস ইকোসিস্টেম প্রদর্শন করেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড।

ফিনিক্স সামিট ২০২৬এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সাইবার নিরাপত্তা ও ইন্টেলিজেন্ট অপারেশনস ইকোসিস্টেম প্রদর্শন করেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামিটে প্রতিষ্ঠানটির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় তাকে ব্রোটেকসের এআইচালিত সাইবার ডিফেন্স ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি বাংলাদেশের সাইবার সার্বভৌমত্ব (Cyber Sovereignty) ও ডেটা সার্বভৌমত্ব (Data Sovereignty) শক্তিশালী করতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

ব্রোটেকস বলছে, মহাকাশ, বিমান চলাচল, টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতার ভিত্তিতে তারা বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মাধ্যমে সরকার, প্রতিরক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, এন্টারপ্রাইজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতকে আরও নিরাপদ, সহনশীল ও স্বনির্ভর করে তোলাই তাদের উদ্দেশ্য।

দুদিন ব্যাপি আয়োজিত এই সামিটে ব্রোটেকস তিনটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট উপস্থাপন করছে। গুলো হলো:

. “vNOC”- বুদ্ধিমান নেটওয়ার্ক ও অবকাঠামো পরিচালনার জন্য বিশ্বের প্রথম কথোপকথনভিত্তিক (Conversational) এজেন্টিক এআইঅপস (Agentic AIOps)

. iSecureGate- উন্নত নেটওয়ার্ক সুরক্ষার জন্য IDPS, DPI, SPI WAF সমন্বিত নেক্সটজেনারেশন ফায়ারওয়াল।

. iCyberDefend- সক্রিয় সাইবার প্রতিরক্ষার জন্য এজেন্টিক এআইচালিত SIEM, SOAR, XDR ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক।

এই সমাধানগুলো একত্রে গঠন করে Brotecs-এর One Integrated Cyber Defense Ecosystem, যা একটি একক বুদ্ধিমান প্ল্যাটফর্ম হিসেবে দৃশ্যমানতা (Visibility), সুরক্ষা (Security), অটোমেশন (Automation) এবং কমপ্লায়েন্স (Compliance) নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নাহিদ হোসেন বলেন, “প্রায় দুই দশক ধরে আমরা বৈশ্বিক মহাকাশ, বিমান চলাচল, এন্টারপ্রাইজ ও প্রতিরক্ষা খাতের জন্য মিশনক্রিটিক্যাল প্রযুক্তি তৈরি করে আসছি। এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাইবার ও ডেটা সার্বভৌমত্ব শক্তিশালী করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের সমাধানগুলো যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ও প্রকৌশলগতভাবে উন্নয়ন করা হলেও এগুলো বিশ্বমানের বাংলাদেশি মেধার মাধ্যমে পরিচালিত এবং বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।”

প্রতিষ্ঠানটি জানায়, সরকারের সঙ্গে যৌথভাবে জাতীয় সাইবার ডিফেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে তারা প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন অগ্রাধিকার খাতে প্রুফঅবকনসেপ্ট বাস্তবায়ন, স্থানীয় দক্ষতা উন্নয়ন, মানদণ্ড ও কমপ্লায়েন্স উন্নয়ন এবং দেশীয়ভাবে পরিচালিত নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে পারে।

প্রতিষ্ঠানটি দুদিন ব্যাপী সামিটে তাদের স্টল ভিজিট এবং ডেমো দেখতে স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More