সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনাল খেলবে কোন দুই দল জানাল সুপার কম্পি‌উটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ ৩২ দলে এসে ঠেকেছে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পাশাপাশি পরের ধাপগুলোতে কে কার মুখোমুখি হতে পারে, সেটি অনেকটাই স্পষ্ট। স্বাভাবিকভাবে এখনকার হিসাব–নিকাশ তাই আগের চেয়ে আরও বাস্তবসম্মত।

এমন পরিস্থিতিতে নতুন করে শিরোপা জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা।

নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল অপটার সুপারকম্পিউটার। সেই পূর্বাভাস বাস্তবেও মিলেছে। এরপর প্রকাশিত নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে রয়েছে ফ্রান্স।

অপটার হিসাব অনুযায়ী, ফ্রান্সের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।

তবে নকআউটের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে পৌঁছানোর সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে জয়ের সম্ভাবনা ৮৯.২ শতাংশ দেখিয়েছে সুপারকম্পিউটার। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ যা সব দলের মধ্যে সর্বোচ্চ।

অর্থাৎ, অপটার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ফ্রান্সের চেয়ে বেশি। তবে ফাইনালে শিরোপা জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড (.৭ শতাংশ) এবং ব্রাজিল (.৫ শতাংশ)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More