শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসসি পরীক্ষা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসসি পরীক্ষা

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল (বুধবার) একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

 

এসএ/দীপ্ত সংবাদ