শিরোনাম
মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার ৫টি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ২০২৬–এর কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পরীক্ষাকেন্দ্রগুলো স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ড নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুর জেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে।

রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ।

এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে সরকারি রাজৈর কলেজ। টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।