শিরোনাম
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন পোর্টাল খুলতে পারবেন না। এ জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবেন না। আমরা নিবন্ধন সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবেন না।’

তিনি বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।