ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবায় এআই নিয়ে সেমিনার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস: সেমিনার অ্যান্ড সার্টিফিকেট গিভিং সেরিমনি’।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক সেমিনার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনের প্রফেসর ড. গিয়াস ইউ আহসান।
মূল বক্তব্যে সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম বলেন, এআই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের বিকল্প নয়; বরং উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সহায়ক প্রযুক্তি।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের কিউআর কোড ও এনএফসি চিপ-সম্বলিত স্মার্ট সার্টিফিকেট প্রদান করা হয়। নকল প্রতিরোধ, ক্লোন প্রতিরোধ ও কারসাজি প্রতিরোধ প্রযুক্তিসম্পন্ন এই সার্টিফিকেটের হার্ড কপির পাশাপাশি সফট কপিও সুরক্ষিত এবং বিশ্বের যেকোনো স্থান থেকে এর সত্যতা যাচাই করা যায়।
অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। সহযোগিতায় ছিল স্কিল জবস ও ড্যাফোডিল গ্রুপ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More