
প্রভাষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে জসিম উদ্দিন শাহীন (৪২) নামে এক প্রভাষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে বাগেরহাট পিবিআই এসআই গুরুদাস মন্ডল এ মামলার স্বাক্ষ গ্রহন করেন।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাসের আদালতে মামলাটি করেন এনায়েত করিম রাজীব নামে মোরেলগঞ্জের কর্মরত এক সাংবাদিক।
মামলায় আসামী করা হয়েছে মোরেলগঞ্জ সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জসিম উদ্দিন শাহীনকে। তিনি মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে।
বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, জসিম উদ্দিন তার নিজ ফেজবুক আইডি দিয়ে বাদী রাজীবের (ফেসবুক) প্রোফাইলের স্কিন সর্ট দিয়ে উল্লেখ করে, এ আইডি ব্যবহারকারী একজন আসামী ও তার বিরুদ্ধে একাধীক মামলা থানা এবং আদালতসহ বিভিন্ন দপ্তরে রয়েছে বলে মিথ্যা কথা ছড়িয়ে বাদীর মান সন্মান ক্ষুন্ন করে।
আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই বাগেরহাটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামুন আহমেদ/এসএ/দীপ্ত নিউজ








