প্রধানমন্ত্রীকে গালি দিয়ে টিকটক, যুবক গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান’কে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজার জেলার এক যুবককে আটক করেছে পুলিশ।

টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমান’কে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজার জেলার এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম মামুন। তিনি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামুন‘কে তার নিজ বাড়ি থেকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, মামুন উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেয়া হবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More