দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পা‌নি‌তে ডুবে মামা ভা‌গিনাসহ তিন শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পা‌নি‌তে ডুবে মামা ভা‌গিনাসহ তিন শিশু নিহত

টাঙ্গাইলের মধুপু‌রে বা‌ড়ির পা‌শে‌র এক‌টি গ‌র্তের পা‌নি‌তে খেলাধুলা কর‌তে গি‌য়ে মামা ভা‌গিনাসহ তিন শিশু নিহত হ‌য়ে‌ছে। সোমবার (১৭ জুলাই) বি‌কেল সা‌ড়ে ৫টায় উপ‌জেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকু‌ড়ি এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত শিশুরা হল, উপ‌জেলার ফুলবাগচালা ইউনিয়‌নের হাগুড়াকু‌ড়ি এলাকার মোশার‌ফের ছে‌লে আকাশ (৫) একই গ্রা‌মের হারু‌নের ছে‌লে নাঈম (৪) এবং একই উপ‌জেলার শোলাকু‌ড়ি দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের আল আমিনের ছে‌লে সোহান (৭)। সোহান ও আকাশ সম্প‌র্কে মামা ভা‌গিনা।

ফুলবাগ চালা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফ‌রিদ আলী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

স্থানীয়রা জানান, সোহান তার নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে‌ছিল। বা‌ড়ির পা‌শে ডোবা (গর্ত) ক‌রে সেই মা‌টি দি‌য়ে বা‌ড়ি‌তে কাজ ক‌রে‌ছিল। এতে গ‌র্তে বৃ‌ষ্টির পা‌নি‌তে ভ‌রে গি‌য়ে‌ছিল। প‌রে শিশুরা ওই ডোবায় খেলার এক পর্যা‌য়ে ত‌লি‌য়ে গি‌য়ে মারা যায়। প‌রে তা‌দের মর‌দেহ ভাসমান দেখ‌তে পায় স্বজনরা।

ফুলবাগ চালা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফ‌রিদ আলী জানান, শিশুরা বা‌ড়ির পা‌শের ডোবায় খেল‌তে গি‌য়ে পা‌নি‌তে প‌ড়ে মারা যায়। বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে তা‌দের মরদেহ পা‌নি থে‌কে উদ্ধার করা হয়।

তি‌নি আরও জানান, পু‌লিশ সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি ক‌রে স্বজন‌দের কা‌ছে মর‌দেহগু‌লো হস্তান্তর ক‌রে‌ছে।

 

সুমন খান / শায়লা/ দীপ্ত নিউজ