দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পাঁচ দিন পর আখাউড়া দিয়ে যাত্রী পারাপার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাঁচ দিন পর আখাউড়া দিয়ে যাত্রী পারাপার শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা।

গেল ২১ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এর পর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে ভারতে আটকা পড়ে অনেক বাংলাদেশী পর্যটক। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেন নি।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, ২১ তারিখ বন্যা শুরুর পর অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর দুপুর থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

 

রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ