দীপ্ত নিউজ
বিনোদন

পরকিয়া নিয়ে কী বললেন আলিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরকিয়া নিয়ে কী বললেন আলিয়া!
ছবি: সংগৃহীত

আলিয়া ভাট বিয়ে বহির্ভূত সম্পর্ককে অস্বাভাবিক মনে করেন না, একথা বলে সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। পুরানো এক সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বাবা মহেশ ভাটের পরকীয়া সম্পর্ক সমর্থন করায় কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ওই ভিডিওতে পিতা মহেশ ভাটের পরকীয়ায় সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন তিনি। বিষয়টি সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন রণবীর ঘরণী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীন মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। ওই ঘরেই জন্ম আলিয়ার। মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন তাহলে আলিয়ার জন্ম হতো না।

সে কথাটি মাথায় রেখেই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহ–বহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সে তো ভালোর জন্যই!

তিনি আরও বলেন, জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। মানুষ সমাজবদ্ধ জীব, তার মানসিক শান্তি এবং স্থিতি বজায় রাখতে সে সবকিছুই করতে পারে। আমার জীবন সম্পর্কে ধারণা একেবারে ভিন্ন। কোনও নতুন কিছু শুরু হওয়ার আগে পুরোনোটা শেষ করাই ভালো। জীবনে কখনও কখনও হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সবকিছু কারণেই ঘটে।

এমন মন্তব্য প্রকাশ হতেই আলিয়াকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে। অনেকে বলছে, বাবাকে এভাবে সাপোর্ট করছেন, কিন্তু যদি রণবীরের পক্ষ থেকে এমন হয়?

তবে একটি উত্তর এসেছিল আলিয়ার কাছ থেকে, সেখানে তিনি বলেছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ককে তিনি অস্বাভাবিক মনে করেন না। তবে সম্পর্কে বিশ্বাসভঙ্গকে সমর্থন করেন না তিনি।

আলিয়ার এই ভাষ্যও রণবীরের জন্য বিব্রতকর হওয়াটা স্বাভাবিক। কেননা, দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফ ‘প্রেমিক’ রণবীরকে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্বাসভঙ্গই কারণ দেখিয়েছিলেন তারা।

পুরোনো ওই ভিডিও কেন্দ্র করে বিপাকে পড়েছেন বলিউড তারকা আলিয়া ভাট।

 

অনু/দীপ্ত সংবাদ