শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা অব্যাহত।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৬ শতাংশ।

গতকাল এই অঞ্চলের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

বিকাল থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে রাতে কনকনে শীত অনুভুত হচ্ছে। অব্যাহত থাকছে পরদিন সকাল পর্যন্ত। দিনের বেলা ঝলমলে রোদ থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি মিলছে। প্রতি বছর এই অঞ্চলে অক্টোবরের শেষ থেকে কুয়াশা আর শীত অনুভুত হলেও এবার একটু দেরিতে অনুভুত হচ্ছে ।

গোফরান বিপ্লব