দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিলামে বিক্রি হয়েছে ‘ব্ল্যাক শিপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিলামে বিক্রি হয়েছে ‘ব্ল্যাক শিপ’

 

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি সোয়েটার ১১ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে নিলামে বিক্রি হয়েছে।

বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা। বিক্রি হওয়া ডায়ানার এই সোয়েটারকে ‘ব্ল্যাক শিপ‘ সোয়েটার বলা হয়ে থাকে।

তবে নিলামে কে এই সোয়েটারটি কিনে নিয়েছেন, তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। গত ৩১ আগস্ট এই নিলামের বিডিং শুরু হয়।

চল্লিশ বছরেরও বেশি সময় আগে ডায়ানা এই সোয়েটারটি প্রথম পড়েছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ