শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
রাজধানী

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানায়, আগুন লাগার পর আইসিইউতে থাকা রোগীদের দ্রুত এনআইসিইউসহ বিভিন্ন নিরাপদ ও লাইফ সাপোর্ট থাকা স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত।

 

এসএ/দীপ্ত সংবাদ