শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ফেনীর বিএনপি নেতা গঠন

Avatar photoAdib Jamal

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলা উদ্দিন গঠন ১১ আগষ্ট শুক্রবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন।

বৃহস্পতিবার( ১০ আগষ্ট) রাতে শ্বাসকষ্ট অনুভব করায় প্রথমে ফেনী কার্ডিয়াক হাসপাতাল নেয়া হয় পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম নেয়া হয়।

আজ বাদ জুমা শহরের তাকিয়া মসজিদে গঠনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সোনাগাজীতে বাদ আসর ২য় জানাযা তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত আলা উদ্দিন গঠনের বাড়ী ফেনীর সোনাগাজী উপজেলায়। তিনি সোনাগাজী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। গঠন দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More