দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নারায়ণগঞ্জ মেঘনাঘাটে একটি কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক শাওন–বিন–রহমান জানান, আহতদের মধ্যে ১০ জনকে ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, বিস্ফোরণের সময় তারা কারখানার প্রথম ইউনিটে অ্যারোসল উৎপাদনে নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ