দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার
উদ্ধারকৃত শিশু

নাটোর সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে চুরি করা নবজাতক কন্যা শিশুটিকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর পুলিশ। চুরির ঘটনার মুল অভিযুক্ত নার্স ছদ্মবেশের কাজলী বেগম সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকার একটি বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার সাইফুর রহমান।

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, শুক্রবার (৯ জুন) বেলা ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে নবজাতক শিশু কন্যাকে কোলে নিয়ে বসে ছিল শিশুটির দাদী। এ সময় নার্সের পোশাক পড়া এক নারী শিশুটিকে চেকআপ করার কথা বলে কোলে করে নিয়ে চলে যায়। অনেক সময় ফিরে না এলে তারা শিশুটির খোঁজাখুজি শুরু করে। পরে জানতে পারে শিশুটি চুরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহয়িতায় বিভিন্ন স্থানে অভিযান চালায়।

আরও জানান, কুষ্টিয়া পুলিশের সহযোগীতায় খাজানগর এলাকার একটি বাড়ী হতে মুল অভিযুক্ত কাজলী বেগম সহ শিশুটিকে উদ্ধার করা হয়। এই সময় একই স্থান থেকে অপর আরেকজন নারী গ্রেফতার করা হয় তার নামও কাজলী খাতুন। প্রাথমিকভাবে এটা একটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হচ্ছে। অন্য অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

চুরি যাওয়া শিশু কন্যাকে ফিরে পেয়ে অনেক খুশি শিশুটির পরিবার।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ