দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরের সদর উপজেলার একডালা বাজার এলাকা থেকে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসিম আলী দুলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার(১৭ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় র‍্যাব –৫।

গ্রেপ্তার ওয়াসিম দিনাজপুরের বিরাম পৌর উপজেলার ক্যাটারার হাট গ্রামের মৃত নাসিম উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে ওয়াসিম আলী দুলাল (৩৭) পারিবারিক কলহের জেরে তার প্রথম স্ত্রীকে হত্যা করে। পরে এ ঘটনায় দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পরপরই দুলাল আত্মগোপনে চলে যায়।

র‌্যাব–৫, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ জুন) রাতে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার একডালা বাজার এলাকা হতে ওয়াসিম আলী দুলালকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০০৫ সালের ৩ জুলাই দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছিলো। আসামি দুলালকে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সাহেদুল আলম/এমি/দীপ্ত নিউজ