দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
দুর্ঘটনায় কবলিত ট্রাক।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার হাওয়ায়খালি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্যাকেটজাত ডালডা বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে যশোরের দিকে যাবার সময় হাওয়াইখালী ব্রীজের সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। পরে ট্রাকে পড়ে থাকা মোবাইল থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

রাজু/এসএ/দীপ্ত নিউজ