শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামীস্ত্রী দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

শনিবার (১ মার্চ) সকালে ধামরাই ফায়ার সার্ভিস লিডার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামীস্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

ধামরাই থানা উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কক্ষের ভেতরে সব এলোমেলো। ওই কক্ষে থাকা এক দম্পতি দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More