দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দেশে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এছাড়া তিনি আরও বলেন, দেশে কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না।

শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি বলেন, বাংলাদেশে প্রথমবারের মত কোন প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।

ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহরিয়ার আলম/এজে‌/ দীপ্ত সংবাদ