শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বিনোদন

‘দুই বাচ্চার মা’ বলে মন্তব্য করলেন দেব, কড়া জবাব দিলেন শুভশ্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘দুই বাচ্চার মা’ বলে মন্তব্য করলেন দেব, কড়া জবাব দিলেন শুভশ্রী

বড় পর্দায় গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। প্রায় ১০ বছর পর এই ছবির হাত ধরেই দেব–শুভশ্রীকে একসঙ্গে দেখেছেন দর্শকরা।

কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হতো, তাহলে ছবিতে কি শুভশ্রী‘কে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব?

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করা প্রশ্নে নায়ক জানিয়েছিলেন, শুভশ্রী ইতোমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তার মুখের ইনোসেন্স, সারল্য হারিয়ে গেছে; তাই নিলেও কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী, দিলেন পাল্টা জবাব। ২০২৫ সালে ‘ধূমকেতু‘ হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব– এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলী।

খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।’

তারপরই শুভশ্রী থেকে জানতে চাওয়া হয় আবার কী ‘দেব–শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে?

এই প্রশ্নে নায়িকা বেশ কড়া ভাবেই বলেন, ‘বাবা, আমি এইসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।’

উল্লেখ্য, গত ১০ বছর দেব–শুভশ্রী জুটি একসঙ্গে দেখা যায়নি, শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব–শুভশ্রী শুধু পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা; আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। পরে দুজনের পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ।

 

এসএ