দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাংবাদিক কামরুন নাহারের শ্বশুর আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিক কামরুন নাহারের শ্বশুর আর নেই
দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট সাংবাদিক কামরুন নাহারের শ্বশুর আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত

দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট সাংবাদিক কামরুন নাহারের শ্বশুর আবু বকর সিদ্দিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীসহ ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

জানা গেছে, আবু বকর সিদ্দিক ক্যান্টনমেন্টের এমইএস এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।

আবু বকর সিদ্দিকের বড় ছেলে এ কে আজাদ খোকন বলেন, বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। ঈদের দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন নিয়ে যাই; সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে বাবা আমাদের ছেড়ে চলে যান।