শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দাড়ি রাখতে পারবেন ব্রিটিশ সেনারা !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাড়ি রাখতে পারবেন ব্রিটিশ সেনারা !

সৈনিক ও অফিসারদের দাড়ি রাখার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। তবে দাড়ি ও গোঁফ অবশ্যই পরিষ্কার–পরিচ্ছন্ন এবং সঠিকভাবে সাইজ করা থাকতে হবে।

শনিবার (৩০ মার্চ) থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সেনা সদস্য কিংবা যেকোনো কর্মকর্তা চাকরিরত অবস্থায় চাইলেই দাড়ি রাখতে পারবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি বলছে, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে হয়ত সেনাদের ক্লিন–শেভ করতে হবে এবং অফিসার ও সৈনিকদের ‘পরিস্থিতি অনুযায়ী শেভ করার নির্দেশ দেওয়া হবে‘।

এর আগে, বেলজিয়াম, ডেনমার্ক ও জার্মানির মতো বেশ কয়েকটি দেশের সেনাবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে। তবে আলোচনায় ছিল যুক্তরাজ্য। কারণ, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে টানা কয়েক বছর আলোচনার পর নতুন নির্দেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, এ অনুমতির মাধ্যমে ১শ’ বছরে বেশি সময় ধরে ক্লিন–শেভ করার যে রেওয়াজ ব্রিটিশ সেনাবাহিনীতে ছিল! অবশেষে সেই রীতির ইতি টানছে যুক্তরাজ্য।

 

এসএ/দীপ্ত সংবাদ