শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জুন) রাতে ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজের দোকানে এ ঘটনাটি ঘটে।

আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে। রবিবার দুপুরে নিহতের বড়ভাই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম। সেখানেই সে বিয়ে করেছে। আফ্রিকার উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে আবার আফ্রিকায় ফিরে যায় রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।

আরও জানা যায়, দক্ষিণ আফ্রিকার স্ট্রেকস্প্রিট শহরে আবদুর রহিমের আরও দুই ভাই ব্যবসা করতেন। এর মধ্যে ২০১৫ সালে আবদুর রহিমের এক ভাইকে (মো. তবারক আলী) হত্যা করে সন্ত্রাসীরা। ছোটভাই মোবারক আলীর দোকান রয়েছে এই শহরে।

 

পূর্ণ/ দীপ্ত নিউজ