সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, কারাগারে শিক্ষক সুদীপ চক্রবর্তী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যা প্ররোচণার মামলায় গ্রেপ্তার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যা প্ররোচণার মামলায় গ্রেপ্তার একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানা উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামি সুদীপ চক্রবর্তীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি সুদীপ চক্রবর্তীরকে সিএমএম আদালত হাজতখানায় আনা হলেও শুনানির সময় তাকে আদালতে তোলা হয়নি।

উল্লেখ্য, রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

পরবর্তীতে মুনিরা মাহজাবিন মিমোর বাবা মোবাইল ঘাটাঘাটি করে শিক্ষকের সঙ্গে তার মেয়ের কথাবার্তার প্রমাণ পেয়েছেন। এ ঘটনায় মিমোর বাবা মামলা করেছেন। সেই মামলায় শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More