শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবি ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবি ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। ‘বিশ্ব ইজতেমা‘ প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তির পরীক্ষা ১ ফেব্রুয়ারি ২০২৫–এর পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন বিধায় ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্বঘোষিত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।’

ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে—

১. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি

২. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি

৩. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি

৪. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি

৫. বিজ্ঞান ইউনিট: ১৫ ফেব্রুয়ারি

 

এসএ