শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
শিক্ষা

ঢাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দেশ সেরা খুলনার প্রিয়ন্তী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দেশ সেরা খুলনার প্রিয়ন্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন খুলনার সরকারি এমএম সিটি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী মন্ডল। তিনি পেয়েছেন ১০৫.২৫ নম্বর। তার পরীক্ষার কেন্দ্র ছিল খুলনা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

এছাড়া বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসূল। তিনি পেয়েছেন ১১১.২৫ নম্বর। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫.৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর। আর চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বাঁধন তালুকদার। তিনি পেয়েছেন ৯৮.১৬ নম্বর।

ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, চার ইউনিটে গড়ে ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবারের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১০.০৭ শতাংশ।

বিজ্ঞান ইউনিটে অংশ নিয়েছেন ১ লাখ ৯,৩৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ৮.৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ইউনিটে অংশ নিয়েছেন ৩৪,৩৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১৩.৩৩ শতাংশ। অপরদিকে চারুকলা ইউনিটে অংশ নিয়েছেন ৪,৫১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৩০ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১১.৭৫ শতাংশ।

 

ইয়াসীন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ