টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন মে দিবস উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা টানা ৩দিন ছুটি পেতে যাচ্ছেন।

সরকারি ছুটি ক্যালেন্ডার ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে ‘বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস‘ উপলক্ষ্যে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

২০২৫ সালে ‘মে দিবস‘ পড়েছে বৃহস্পতিবার। পরদিন শুক্রবার (২ মে) ও শনিবার (৩ মে)-যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ মে থেকে ৩ মে পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় ‘মে দিবস‘ যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More