শিরোনাম
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি বাংলাদেশ ওয়ানডে দলে পাঁচ পরিবর্তন, বাদ সৌম্য-সাইফ-মোসাদ্দেক শিকাগো শহরে ‘খালেদা জিয়ার’ নামে সড়কের নামকরণ
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

টানা দ্বিতীয়বার সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ‘মুন্নু সিরামিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টানা দ্বিতীয়বার সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ‘মুন্নু সিরামিক’
সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড নিচ্ছে 'মুন্নু সিরামিক'

সিরামিক শিল্পে এক অনন্য নাম মুন্নু সিরামিক। মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে রয়েছে যার সুনাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুন্নু সিরামিকের সফলতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সালের জন্য “বাংলাদেশের সেরা টেবিলওয়্যার ব্র্যান্ড” ক্যাটাগরিতে মুন্নু সিরামিককে এ স্বীকৃতি দিয়েছে লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের ফলে শীর্ষ অবস্থানে থাকায় এ স্বীকৃতি পেয়েছে মুন্নু সিরামিক। মুন্নু গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপার ব্র্যান্ডস সংস্থা বিচারকদের একটি স্বাধীন প্যানেল দ্বারা নির্বাচিত বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক সফল ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক এ সম্মাননা পুরস্কার প্রদান করে থাকে।

সম্প্রতি (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ২০২৩-২৪ সালের সুপারব্র্যান্ড সম্মাননা দেওয়া হয়। মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম মুন্নু পরিবারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। মুন্নু সিরামিক বিগত ৪ দশক বছরে বাংলাদেশের একটি গৃহস্থালি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির ফলে তাদের ব্র্যান্ড ইমেজ আরো সুদৃঢ় হয়েছে এবং কোম্পানিটির লক্ষ্য অর্জনের যে নিরন্তর চেষ্টা আরো বেগবান হয়েছে। অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া, নিবিড় গবেষণা, আন্তর্জাতিকভাবে সংগৃহীত কাঁচামাল এবং ব্যাপক মার্কেটিং এর মাধ্যমে মুন্নু সিরামিক ৩ যুগ ধরে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সিরামিক টেবিল ওয়্যার ব্র্যান্ড হিসেবে বাজারে উপস্থিতি ধরে রাখতে সক্ষম হয়েছে।

মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলামসহ পরিবারের সদস্যরা এই আনন্দঘন মুহূর্তে তাদের সমস্ত গ্রাহক, স্টেক হোল্ডার এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই অর্জনটি তাদের সকলের জন্য উৎসর্গ করেছেন।