শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলো‌মিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলো‌মিটার যানজট
চরম দুর্ভোগে ঈদে ঘরে ফেরা মানুষজন। ছবি: দীপ্ত সংবাদ

টাঙ্গাইলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরে ফেরা মানুষজন। গভীর রাতে শুরু হওয়া এই যানজট ২০ কিলো‌মিটার অং‌শজুড়ে তৈ‌রি হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গন্ধু সেতুপূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলো‌মিটার সড়কে এ যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এর আগে ভোরে সেতুর ওপর ২২ নম্ব‌র পিলারের কাছে এক‌টি ডাবল ডেকারের এক‌টি বাস বিকল হয়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রে ৫‌ মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে প‌রিবহনের চাপ আরেও বেড়ে যায়।

এর আগে সোমবার সেতুর ওপর বাস বিকল ও সেতুতে টোল আদা‌য় বন্ধ থাকার কারণে তৈ‌রি হয় যানজট। পরব‌র্তীতে রাত যত গভীর হয়েছে যানজটের আকার তত বেড়েছে বলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এছাড়াও সেতুর উপর প‌রিবহনের দীর্ঘ সা‌রি তৈ‌রি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে প‌রিবহনের খুবই চাপ রয়েছে। এতে পরিবহনগু‌লো খুবই ধীরগ‌তিতে চলাচল করছে। এছাড়া সেতুর ওপর এক‌টি বাস নষ্ট হওয়ায় ৫‌ মি‌নিট বন্ধ ছিল প‌রিবহন চলাচল। এছাড়াও পরিবহনগু‌লো রাস্তায় দা‌ঁড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য প‌রিবহনগু‌লো ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।

সুমন খান/এজে/দীপ্ত সংবাদ