টাঙ্গাইলে ভয়াবহ রুপ নিচ্ছে বন্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রমেই ভয়াবহ রুপ ধারণ করছে টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে নদী তীরবর্তি এলাকার গ্রামীণ কাচা–পাকা সড়ক ভেঙ্গে নদীর পানি তীব্র গতিতে লোকালয়ে প্রবেশ করছে।

রবিবার (৭ জুলাই) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলার সব নদীর পানিই বৃদ্ধি পেয়েছে।

ঝিনাই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র–যমুনা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র–যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ৬ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৭ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, নদ–নদীর পানি বৃদ্ধি পাওয়াই প্লাবিত হয়ে পরছে বাড়ি–ঘর, হাট–বাজার, ফসলী জমিসহ বিস্তির্ণ জনপদ। এদিকে বর্ন্যাত মানুষের পাশে দাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

 

সুমন/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More