শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজারত আলী (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইজারত আলী মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম–উল আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবরে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি টিম। যার নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যর‌া পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় মাগুরার শালিখা উপজেলার ইজারত আলীকে।

পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More