দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাঁধা

আদীব জামাল
আদীব জামাল
ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাঁধা

ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন থেকে মৌন মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক ও সাধনার মোড় প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস মোড়ের দিকে এগোলে পুলিশ বাঁধা দেয়।

পরে সেখানে মৌন মিছিল শেষ করে নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ শতাধিক নেতা–কর্মীরা মৌন মিছিলে অংশ নেয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ