দীপ্ত নিউজ
শিক্ষা

জেনে নিন শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেনে নিন শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নাম অবস্থান অনুসারে জেলা বা ‘বাংলাদেশ’ শব্দ যুক্ত করা হয়েছে।

১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে:

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর – গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ – গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম – বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ – গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় – এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ – কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর – পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ – নওগাঁ বিশ্ববিদ্যালয়

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর – শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ – নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১১. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর – জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১২. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা – নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

১৩. মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর – মেহেরপুর বিশ্ববিদ্যালয়

 

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

 

এসএ